শুক্রবার, ০১:০১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইল-হামাস সঙ্ঘাত বন্ধের চেষ্টায় মোহাম্মদ-রাইসি আলোচনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সঙ্ঘাত বন্ধে প্রথমবারের মতো ফোনে আলোচনা করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

চীনের মধ্যস্ততায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে তাদের মধ্যে এই আলোচনা হরো। দুই নেতা গাজার সামরিক হামলা বৃদ্ধি নিয়ে কথা বলেন। শনিবার হামাসের হামলার পর থেকে গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইতোমধ্যে গাজায় নিহতের সংখ্যা ১২ শ’ ছাড়িয়ে গেছে। ইসরাইল গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে।

রাইসি ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে হওয়া ৪৫ মিনিটের আলোচনায় হামাস-ইসরাইল সঙ্ঘাত অবিলম্বে বন্ধের ওপর জোর দেয়া হয়। তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ অবসানের ওপরও গুরুত্বারোপ করেন।

সৌদি প্রেস অ্যাজেন্সি জানায় রাইসির ফোন পেয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সঙ্ঘাত অবসানে সৌদি আরবের অটল প্রতিশ্রুতির কথা আবারো প্রকাশ করেন।

তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করার নিন্দা করেন।

গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২০০ জনে : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ১,২০০ জনে দাঁড়িয়েছে। হামাসের আকস্মিক হামলার পর থেকে ষষ্ঠ দিনে ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ বৃদ্ধি করায় প্রাণহানির সংখ্যা বাড়লো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইসরাইলের হামলায় ‘শহীদের সংখ্যা বেড়ে ১,২০০ এবং আহতের সংখ্যা বেড়ে প্রায় ৫,৬০০ জনে দাঁড়িয়েছে।’
সূত্র : আল জাজিরা, এএফপি ও অন্যান্য

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com