বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হামাসকে শয়তান সন্ত্রাসী আখ্যা বাইডেনের, ইসরাইলকে আরও সহায়তার প্রতিশ্রুতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসবাদী দল হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরাইলে গোষ্ঠীটির হামলা ‘স্পষ্ট শয়তানি কাজ’।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এসব কথা বলেন। খবর রয়টার্সের।

বাইডেন বলেন, ইসরাইলকে আরও সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। বিভিন্ন ধরনের গোলাবারুদসহ আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটিকে দেওয়া হবে।

হামাসের হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইলকে ‘যুদ্ধের আইন’ মেনে চলার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে যে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি এড়াতে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হামাসের হামলার লক্ষ্যবস্তুর আশপাশে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে।

এ সময় ইরানকে ইঙ্গিত করে বাইডেন বলেন, আমি একটাই কথা বলতে চাই— কোনো দেশ, সংগঠন কিংবা কেউ যদি এ পরিস্থিতির ফায়দা নেওয়ার চিন্তা করে, তা হলে হিতে বিপরীত হবে।

পরে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, হামাসের নৃশংসতা, রক্ত পিপাসা আমাদের আইসিসের ভয়াবহ তাণ্ডবের কথা স্মরণ করিয়ে দেয়। এটি স্পষ্ট সন্ত্রাসবাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com