শুক্রবার, ০১:০০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইল-হামাস যুদ্ধের জন্য মার্কিন নীতির ব্যর্থতাই দায়ী : পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলমান ইসরাইল-হামাস যুদ্ধের বিষয়ে তার প্রথম মন্তব্য প্রকাশ করেছেন। যেখানে তিনি এ যুদ্ধকে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল হিসেবে বর্ণনা করেছেন।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানির সাথে তার আলোচনার শুরুতে পুতিন মঙ্গলবার বলেন, অনেকেই আমার সাথে একমত হবেন যে- এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।

পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফিলিস্তিনি জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনায় নিতে’ ব্যর্থ হয়েছে।

একই সাথে তিনি উল্লেখ করেন, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা উপেক্ষা করেছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com