মঙ্গলবার, ০৮:৫১ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

ময়মনসিংহে বাসচাপায় নারীসহ নিহত ৪, আহত ১৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২২২ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় এক নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ১৩ জন।

আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন কামরুজ্জামান লিটন (২৮) ও জেসমিন আক্তার। তাদের লাশ ত্রিশাল থানায় নেয়া হয়েছে।

এছাড়া আহতদের মধ্যে হাসিনা ও স্বপ্না নামের দু’জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেলেরঘাটে পোশাককর্মীরা যখন একটি বাসে ওঠছিলেন, তখন ঢাকাগামী আরেকটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এছাড়া আরো ১৩ জন আহত হন। তাদের মধ্যে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com