বুধবার, ১১:১৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আবারো শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

গত শনিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। এর চার দিন না যেতেই আবারো কেঁপে উঠল দেশটি।

বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর ১০ মিনিট পর ৫ মাত্রার একই এলাকায় একটি আফটার শক আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।

গত ৭ অক্টোবর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর আরো কয়েকটি শক্তিশালী আফটার শক হয়। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে।

উল্লেখ্য, গত শনিবার আঘান আনা ভূমিকম্পে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে এটি হয়ে উঠেছে গত দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।

ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরো চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com