সোমবার, ০৪:২৬ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে  গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে জাফর ইকবাল ও আনোয়ার হোসেন বাদল এক মাসের ব্যবধানে আবারও ডুবল চট্টগ্রাম হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১১৬৪ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু জিম্বাবুয়েতে ফেরি ডুবি, নিহত বেড়ে ৮৪

মাঙ্কিপক্সের উপসর্গ নেই সেই বৃদ্ধার শরীরে : মেডিক্যাল বোর্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গায়ে ফোসকা নিয়ে চিকিৎসা নিতে আসা সেই বৃদ্ধার শরীরে মাঙ্কিপক্স বা কোনো পক্সের উপসর্গ পায়নি মেডিক্যাল বোর্ড। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেডিক্যাল বোর্ডের প্রধান ডা: আবুল হোসেন।

তিনি বলেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ওই বৃদ্ধার শরীরে ফোস্কা হতে পারে বলে মনে হয়েছে। তাকে সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ওই কক্ষেই থাকবেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আওলিয়ার রহমান জানান, সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা গত বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। তার শরীরে মার্বেল ধরনের অসংখ্য ফোস্কা ছিল।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন ওই বৃদ্ধাকে দেখেন। ওই বৃদ্ধার শরীরে এক ধরনের পক্সের উপসর্গ দেখে বিষয়টি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানান। পরে তাদের পরামর্শে ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়। শুক্রবার সকালে আবারো ওই বৃদ্ধাকে সদর হাসপাতালে নিয়ে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ওই ঘটনায় সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আবুল হোসেনকে প্রধান করে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন সার্জারি বিশেষজ্ঞ ওয়ালিউর রহমান নয়ন ও ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোহরাব হোসেন।

ওই বৃদ্ধাকে নিয়ে শুক্রবার সকাল থেকে কাজ শুরু করে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের প্রধান আবুল হোসেন জানান, শুক্রবার ওই বৃদ্ধার শরীর থেকে নমুনা সংগ্রহের পর এটি মাঙ্কিপক্স বা কোনো পক্সই নয় বলে নিশ্চিত হয়েছি। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শরীরে ফোস্কা হয়েছে। তার চিকিৎসার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ চাওয়া হয়েছে। তবে, খুব শিগগিরই সুস্থ হয়ে যাবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com