শুক্রবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় বিমান হামলা, সীমান্ত নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরায়েলের

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

গাজা উপত্যকার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সহস্রাধিক মানুষ।

আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, গত রাতে তারা গাজার ২০০ স্থানে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র হাগারি বলেছেন, মঙ্গলবার পর্যন্ত গাজা থেকে কেউ ইসরায়েলে প্রবেশ করতে পারেনি।

রয়টার্স বলছে, গাজায় অভিযান অব্যহত রাখার ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলি নেতাদের। হামাসের মুখপাত্র আবু উবাইদা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেসামরিক স্থাপনায় ইসরায়েলের প্রতি বোমা হামলায় একজন করে জিম্মি হত্যা করবে তারা।

এর আগে গতকাল সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হামলা চালায় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে বেশিক্ষণ তা স্থায়ী হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com