বুধবার, ১০:১৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসরাইলকে সহায়তা : রণতরির পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধবিমানও পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত

গাজাভিত্তি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সহায়তা দানের জন্য রণতরির পাশাপাশি যুদ্ধবিমানও পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া অন্যান্য সামরিক সাহায্যও বাড়িয়ে দিয়েছে। এদিকে হামাসও লড়াই চালিয়ে যাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস গেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই রণতরিটি পরমাণু শক্তিচালিত।

এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থান জোরদার করার জন্য আরো যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রর এক কর্মকর্তা বলেন, তারা এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমান পাঠাচ্ছেন। এই দুই বিমানই আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিকে আক্রমণ চালাতে পারে। এছাড়া এফ-১৬ এবং এ-১০ বিমান পাঠানো হতে পারে। ঠিক কতটি বিমান পাঠানো হচ্ছে, তা জানা যায়নি। তবে সংখ্যাটি ২০-২৫টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধটি ইসরাইলের সীমান্তে না থাকে বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তাদের মতে, হামাসের পেছনে ইরানের সমর্থন থাকতে পারে। তারা বিষয়টি নিয়ে ভাবছে।

হামাস এখনো ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়ে যাচ্ছে। রোববার তেল আবিবে বিকট বিস্ফোরণ শোনা যায়। ধারণা করা হচ্ছে, বেন গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে হামাস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

হামাসও দাবি করেছে, তারা বেন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ইসরাইলের আন্তর্জাতিক হাবকে টার্গেট করেছে।

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল বেসামরিক ঘরবাড়িকে টার্গেট করতে থাকায় এবং অপরাধ অব্যাহত রাখায় তাদের ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

এদিকে হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। গাজার সীমান্তের কাছে একটি মিউজিক ফ্যাস্টিভালেই অন্তত ২৬০ জন নিহত হয়েছে। হামাসের সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজনকে বন্দীও করেছে বলে জানা গেছে।

এই রণতরিটির সাথে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রোয়ার এবং গাইডেড মিসাইল ক্রুইজার।

সূত্র : সিএনএন, আল জাজিরা এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com