বুধবার, ১০:১৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হামাসের হামলায় ১০০ ইসরাইলি নিহত, আহত ৭৫০

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ১০০ ইসরাইলি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অন্তত ৭৫০ জন। অবশ্য ইসরাইল সরকার ৪০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে।

তবে ইসরাইলি গণমাধ্যম নিহতের সংখ্যা ১০০ বলে উল্লেখ করছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

পূর্ব জেরুসালেম থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আলজাজিরার প্রতিনিধি জানিয়েছে, সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো ১০০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।

শনিবার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরাইলের কয়েকটি শহরে ঢুকে ইসরাইলি কিছু সৈন্যকে আটক এবং তাদের সামরিক যান জব্দ করেছে বলে জানিয়েছে। এর জবাবে ইসরাইলও গাজায় হামলা চালানোর কথা জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্টরম’ শুরু হয়েছে। ইসরাইলও গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com