বুধবার, ০৯:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন।

কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রগামী অভিভাসন প্রত্যাশীদের নিয়ে যতো দুর্ঘটনা ঘটেছে এটি তার মধ্যে সর্বশেষ ও ভয়াবহ।

ওক্সাকা এবং প্রতিবেশী পুয়েব্লাকে সংযোগকারী একটি হাইওয়েতে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

মেক্সিকোর জাতীয় অভিবাসন সংস্থা জানিয়েছে, বাসটিতে ৫৫ জন বিদেশী আরোহী ছিল।

উল্লেখ্য, বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বাসে মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।

ভয়াবহ দুর্ঘটনা, অপরাধী চক্র দ্বারা অপহরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাঁদাবাজির শিকার হওয়ার ঝুঁকি নিয়েই তারা এই চেষ্টা চালায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে ২০১৪ সাল থেকে এই পর্যন্ত আট হাজার দুই শ’রও বেশি অভিবাসন প্রত্যাশী নিহত কিংবা নিখোঁজ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com