বুধবার, ০৯:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরানের লেখক ও মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। বর্তমানে তিনি কারাবন্দী আছেন।

শুক্রবার এ পুরস্কার ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদী নারীদের অধিকার নিয়ে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়েছেন এবং মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়েছেন।

বর্তমানে তিনি বিভিন্ন অভিযোগে ১২ বছরের কারাভোগ করছেন। তিনি তেহরানের এভিন কারাগারে বন্দী আছেন।

নার্গিস ২০০৩ সালে শান্তিতে নোবেল পাওয়া তারই স্বদেশী শিরিন এবাদির সংস্থা ‘ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টারের’ উপপ্রধান।

নার্গিস মোহাম্মদী হলেন ১৯তম নারী যিনি ১২২ বছর ধরে দেয়া মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেলেন। এর আগে সর্বশেষ ২০২১ সালে ফিলিপাইনের মারিয়া রেসা যৌথভাবে রাশিয়ার দিমিত্রি মুরাতভের সাথে নোবেল পেয়েছিলেন।

১১ মিলিয়ন সুইডিস ক্রোনা (১ মিলিয়ন ডলার) মূল্যের এ পুরস্কার নরওয়ের রাজধানী অসলোতে আগামী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। ১৮৯৫ সালের এই দিনে এ পুরস্কারটি প্রবর্তন করেছিলেন সুইডিস শিল্পপতি আলফ্রেড নোবেল।

সূত্র : রয়টার্স, আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com