শুক্রবার, ০৭:৫৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় : মোমেন

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যুক্তরাষ্ট্রও চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সে লক্ষ্যে তারা সহায়ক ভূমিকা পালন করবে। আর যারা নির্বাচনে অংশ নেবে না তাদের পাশে যুক্তরাষ্ট্র নেই।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি পাওয়ায় বিদেশীরা আসছেন এবং আগের চেয়ে বেশি যোগাযোগ রাখছেন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ এখানে নিজেদের পণ্য রফতানি করতে আসে।

যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের মতো ভিসানীতি রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে, তাদের ওপরও বাংলাদেশ নিষেধাজ্ঞা আরোপ করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বহুমুখী সম্পর্ক রয়েছে এবং দুই দেশ জলবায়ু পরিবর্তন, নিয়ন্ত্রিত অভিবাসন, রোহিঙ্গা সঙ্কট ও নিরাপত্তা ইস্যু নিয়ে নিয়মিত আলোচনা করে।

তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নত বিশ্বের জন্য বহুপাক্ষিকতার ওপর জোর দেয়।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা শক্তিশালী করেছেন।

জনগণ ভোট দিলে তা অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও আস্থা আছে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com