বুধবার, ০৯:২০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সৈন্য নিখোঁজ

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার পঠিত

রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় নিখোঁজ ২৩ ভারতীয় সেনা।

বুধবার সকালেই উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার পানির স্রোতে সেনা ছাউনি ভেসে নিখোঁজ হয় ২৩ জন সেনা সদস্য। পানির তোড়ে ভেসে গেছে সেনা ছাউনির একাধিক গাড়িও। একটি সেতুও ভেঙে গেছে।

জানা গিয়েছে, নিখোঁজ সেনা সদস্যরা পাহাড়ে বিপর্যয় মোকাবেলার দায়িত্বে ছিলেন। তারাই এদিন সকালে তিস্তা নদীর পানির তোড়ে ভেসে যান। তীব্র স্রোতে সেনা সদস্যরা খাদে পড়ে গেছেন নাকি অন্য কোথাও ভেসে গেছেন, তা এখনো জানা যায়নি।

প্রবল বৃষ্টির মধ্যেই সেনা সদস্যদের খোঁজে শুরু হয়েছে উদ্ধারকাজ। বৃষ্টি কমলে আরো দ্রুত উদ্ধারকাজ চালানো হবে বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে পূর্বাভাস অনুযায়ী, ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।

এরপর বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com