মঙ্গলবার, ০৯:২০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের: জামায়াত

এস এম রুহুল আমিন (গৌরনদী):
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিবারের পছন্দ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সে দায় সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছে দলটি।মঙ্গলবার (৩ অক্টোবর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে। যে কোনো নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরিতার শিকার হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।

’খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, তাতে খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। সরকারের অবহেলার কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে।’এতে আরও বলা হয়, ‘অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিবারের পছন্দ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com