মঙ্গলবার, ০৮:৩১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমাদের বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে : চরমোনাই পীর

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো: রেজাউল করীম বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছি। সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল। কিন্তু দিনের ভোট রাতে বাক্সে ভরে অবৈধ নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর বোকা হবো না।’

সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকার প্রধান সড়কে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ইসলামী আন্দোলনের সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহাম্মাদ, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো: নেসারউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক কে এম বিল্লাল হোসেন প্রমুখ।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মো: রেজাউল করীম বলেন, ‘এমন একটা নির্বাচন হতে হবে যে নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। যুক্তরাষ্ট্রও তাই বলছে। অথচ ক্ষমতাসীন নেতারা বলছেন, বিদেশীরা কেন হস্তক্ষেপ করছে, ভিসা স্যাংশন আসছে। আজকে দেশের বারোটা বেজে গেছে। যুক্তরাষ্ট্রে যদি গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায়, আর আমাদের যারা সেখানে আছে, তাদের কাজকর্ম বন্ধ হয় তবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে পড়বে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com