বৃহস্পতিবার, ১১:৫৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আঙ্কারায় হামলার জের : পিকেকের টার্গেট ধ্বংস করার দাবি তুরস্কের

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পঠিত

আঙ্কারায় আত্মঘাতী হামলার প্রতিশোধ নিতে উত্তর ইরাকের কুর্দিদের সংগঠন পিকেকের টার্গেটগুলো ধ্বংস করার দাবি করেছে তুরস্ক। তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বিমান হামলা চালিয়ে উত্তর ইরাকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রায় ২০টি টার্গেট ধ্বংস করা হয়েছে। এগুলোর মধ্যে গুহা, আশ্রয়কেন্দ্র এবং ডিপো রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরাকের গারা, হাকুর্ক, মেটিনা ও কানদিলে পিকেকের ঘাঁটিগুলোতে বিমান হামলা চলানো হয়েছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি আত্মঘাতী হামলার পর এই প্রতিশোধমূলক আক্রমণ পরিচালন করা হয়। আত্মঘাতী ওই হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পার্লামেন্ট ভবনের পাশে এক ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়। এই ঘটনায় দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। পুলিশের গুলিতে দ্বিতীয় হামলাকারী নিহত হয়েছেন।

পিকেকের ঘনিষ্ঠ একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এই গ্রুপই আত্মঘাতী হামলাটি চালিয়েছে।

সংস্থাটি জানায়, পার্লামেন্ট অধিবেশন শুরুর সাথে মিল রেখে তারা হামলাটি করার পরিকল্পনা করেছিল।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন মনে করে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com