বুধবার, ১২:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদাকে বিদেশে পাঠানোর বিষয়ে হাসিনা ‘তাকে আবার জেলে যেতে হবে, কোর্টে যেতে হবে’

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে ‘তাকে আবার জেলে যেতে হবে, কোর্টে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন যে তাকে (খালেদা জিয়া) আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি, এটা আমাকে উঠিয়ে নিতে হবে। তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। কোর্টের কাছে আবেদন করতে হবে, কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে পারবে।

ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। সম্প্রতি নেওয়া সাক্ষাৎকারটি শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যমটি।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি, তাকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনা করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রশ্ন করি- পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয়, আবার আদালতে যেতে হবে, আদালতের অনুমতি নিতে হবে। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘যেটুকু করতে পেরেছি, আমার যেটুকু ক্ষমতা আছে- তাকে সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার পারমিশন (অনুমতি) দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবস্থা… সে বাংলাদেশের সবচেয়ে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com