বৃহস্পতিবার, ১১:৫৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারতে আফগান দূতাবাস বন্ধ, শীর্ষ কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

ভারতে আফগান দূতাবাস সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আর দূতাবাসের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কূটনীতিবিদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। দূতাবাসের কর্মীরা শুক্রবার এ তথ্য প্রকাশ করেছেন।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের দায়িত্ব গ্রহণ করার পর ভারত কাবুলে তার দূতাবাস বন্ধ করে দেয়। তবে ভারতে পাশ্চাত্যের মদতপুষ্ট ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সমর্থিত রাষ্ট্রদূত এবং মিশন স্টাফদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

ভারত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

দূতাবাস কর্মকর্তারা বলেন, অন্তত পাঁচ আফগান কূটনীতিক ভারত ত্যাগ করেছেন। এক আফগান কর্মকর্তা বলেন, ভারত সরকার এখন দূতাবাস কমপ্লেক্সের দায়দায়িত্ব গ্রহণ করবেন।

কাবুলে যে কয়েকটি দেশ ন্যূনতম পর্যায়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছে তাদের অন্যতম ভারত। তারা বাণিজ্য, মানবিক সহায়তা, চিকিৎসা সহায়তা নিয়ে কাজ করছে। দুই দেশের মধ্যে ২০১৯-২০২০ সময়কালে বাণিজ্যের পরিমাণ ছিল ১.৫ বিলিয়ন ডলার। তবে তালেবান সরকার দায়িত্ব গ্রহণের পর তা অনেক হ্রাস পেয়েছে।

ভারতের কলেজগুলোতে ভর্তি হওয়া শত শত আফগান শিক্ষার্থী চলতি মাসের প্রথম দিকে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা তাদের ভিসার মেয়ার বাড়ানোর দাবি জানায়। উল্লেখ্য, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা ভারতে অবস্থান করছে।

সূত্র : দি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com