বুধবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউক্রেনের সামরিক বাহিনীর ১১ ড্রোন ধ্বংস করল রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

ইউক্রেনের সামরিক বাহিনীর ১১টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। গতরাতে এসব ড্রোন ভূপাতিত করা হয়। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে মস্কো।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পোস্টে বলা হয়, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ওই ১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০টি ক্রুস্ক ও একটি কালুগা প্রদেশে ধ্বংস করা হয়।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী ক্রুস্কের গভর্নর রোমান স্টারোভয়েত জানিয়েছেন, ‘আমাদের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে।’

গত জুলাইয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের ঘোষণা দেয় ইউক্রেন। এরপর থেকেই রাশিয়ায় একের পর এক ড্রোন আক্রমণ চালাচ্ছে তারা। শুধু দেশটির সীমান্তবর্তী অঞ্চলেই নয়, খোদ রাজধানী মস্কোতেও ড্রোন হামলা চালানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে যার দূরত্ব অনেক।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাত হাজার ১৯১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com