শুক্রবার, ০৯:১৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

৫ অক্টোবর পর্যন্ত কর্মসূচি বাড়াল বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির মধ্যে ২৪ সেপ্টেম্বর সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ, ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে সরকারের আচরণের ওপর নির্ভর করে বিএনপির কর্মসূচি ঠিক করা হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন বিএনপি মহাসচিব।

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এসব কর্মসূচির মধ্যে দেশের পাঁচ বিভাগে রোডমার্চ ও রাজধানীতে ছয়টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com