শুক্রবার, ০৯:২৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

‘খালেদা জিয়াকে ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। কিছু কিছু ক্ষেত্রে তার শরীরের জটিলতা বেড়েছে বলে চিকিৎসক বোর্ড সূত্রে জানা গেছে। চিকিৎসকরা খালেদা জিয়াকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ইত্তেফাককে চিকিৎসা বোর্ডের বরাত দিয়ে বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসা বোর্ডের পরামর্শে তার চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে চিকিৎসা বোর্ড থেকে বরাবরই বলা হচ্ছে, তার চিকিৎসা দেশে আর সম্ভব হচ্ছে না। তাকে বাইরে নিতে হবে। ‘ম্যাডাম যে রুমে আছেন, সেই রুমে তাকে ক্লোজ মনিটরিংয়ে রেখে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, তার স্বাস্থ্য বিষয়ে দেশ ও দেশের বাইরে থেকে খোঁজ নেওয়া হচ্ছে। তার জন্য জনগণ ও নেতা-কর্মীরা উদ্বিগ্ন। সবাই তার সুস্থতা কামনা করছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী কিছু ওষুধ পরিবর্তন করা হয়েছে।

চিকিৎসক বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেহে খনিজের অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাসিয়াম ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ করেই খালেদা জিয়ার লিভার, কিডনিসহ কয়েকটি ক্ষেত্রে জটিলতা বেড়েছে। খালেদা জিয়ার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা দিচ্ছেন। তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকেরা মনে করছেন।

উল্লেখ্য, এ দফায় গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ১০ জুন মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিঙ পরানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com