মঙ্গলবার, ০৮:৪৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেলো, প্রশ্ন আমীর খসরুর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন, কার নির্বাচন, কিসের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল? অতো সহজ ব্যাপার নাকি?

জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে- ইসির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের প্রতিটি অঞ্চলে মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশের লাখ লাখ মানুষ অধিকারের জন্য রাস্তায় নেমেছে ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য।

বিএনপির এই নেতা আরও বলেন, সরকার দেশের অর্থনৈতিক কাঠামোগুলো ধ্বংস করছে। মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। গণতান্ত্রিক সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকলে দেশে তিনগুণ বেশি উন্নয়ন হতো।

গণতন্ত্র ছাড়া, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশকে দেউলিয়া করে দেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তা প্রকৃত উন্নয়ন নয়। ব্যাংকগুলোতে টাকা নেই। সরকারের তহবিলে ও রিজার্ভে টাকা নেই। প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে। এক লাখ কোটি টাকার ওপরে পাচার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com