বুধবার, ১০:০৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

রান্নাঘরের যেসব জিনিস ডেকে আনতে পারে বিপদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৬১ বার পঠিত

যত দিন যাচ্ছে ততই ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা। অফিসের ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করাও দায়। এই পরিস্থিতিতে আমাদের জীবন হয়ে উঠছে অনেক বেশি যন্ত্রনির্ভর। দৈনন্দিন জীবনে ফ্রিজ, মাইক্রোওয়েভ ছাড়া আমাদের কাজ করা যেন কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এমন কিছু সামগ্রী আছে যা আমাদের প্রতিদিনের কাজে বিপদ ডেকে আনতে পারে। আসুন জেনে নিই কোন সামগ্রী দিয়ে কি বিপদ আসতে পারে-

১) রোজ বাজার যাওয়ার সময় পান না অনেকেই। তাই একদিনেই গোটা সপ্তাহের বাজার করে রাখেন। আর সপ্তাহখানেকের বাজারকে টাটকা তরতাজা রাখার দায়িত্ব ফ্রিজের কাঁধে। তবে ফ্রিজ থেকে নির্গত ক্লোরো ফ্লুরো কার্বনের ফলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। তীব্র মাথা যন্ত্রণার সমস্যায় ভোগার সম্ভাবনাও তৈরি হতে পারে।

২) কম খাটুনির জন্য গরম খাবারদাবার খাওয়ার জন্য মাইক্রোওয়েভের কোনো বিকল্প হতে পারে না। কিন্তু মাইক্রোওয়েভ থেকে নির্গত রশ্মি যে নিশ্চুপে আপনার ক্ষতি করে চলেছে । তাই মাইক্রোওয়েভ ব্যবহারের আগে নিশ্চিত হোন, যে বাসনপত্র ব্যবহার করছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা।

৩) অ্যালুমিনিয়ামের বাসনপত্র আমরা সবাই ব্যবহার করি। কিন্তু এই বাসনেই লুকিয়ে রয়েছে বিপদ। কারণ, অ্যালুমিনিয়ামের বাসন থেকে নির্গত ক্যাডমিয়াম শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

৪) আধুনিক রান্নাঘরে এয়ার ফ্রায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই বৈদ্যুতিক যন্ত্রেই লুকিয়ে রয়েছে বিপদ। প্রাণঘাতী রোগের সম্ভাবনাও থাকতে পারে।

৫) বেশির ভাগ রান্নাঘরেই এখন সরিষা তেলের অধিকাংশ জায়গাই দখল করে নিয়েছে রিফাইন্ড অয়েল। অনেক সময় ভাজাভুজির পর রিফাইন্ড অয়েল রেখে দিই আমরা। পরবর্তী রান্নাবান্নায় বেঁচে যাওয়া তেল ব্যবহার করা হয়। এই অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে। কারণ, পোড়া রিফাইন্ড অয়েল ব্যবহারে ক্যানসার হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com