মঙ্গলবার, ০৪:৩৯ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ স্ত্রীসহ হত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা চলছে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন গৌরনদীতে সাংবাদিককন্যা মাহজাবীন আদরের জিপিএ-৫ অর্জন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত

সুরা কাফে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির কারণ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পঠিত

সুরা কাফ পবিত্র কোরআনের ৫০তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ হয়। এই সুরার প্রথম সংক্ষিপ্ত অক্ষর কাফ। অবিশ্বাসীদের যে বলে পার্থিব জীবনই শেষ, পুনরুত্থান বলে কিছু নেই, এই সুরায় তার প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ লক্ষ্য করতে বলেছেন কীভাবে নিথর মাটি কীভাবে আবার জীবনীশক্তিতে ভরে ওঠে এবং নুহ (আ.)–এর সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, আদ জাতি, ফেরাউন ও লুত সম্প্রদায় এক আল্লাহকে অস্বীকার করার কারণে কীভাবে বিলুপ্ত হয়েছে।

আল্লাহ ভালোবেসে মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষের কাছে ধনদৌলত চান না। তিনি চান মানুষের আনুগত্য ও ইবাদত। তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ও নবীর নির্দেশনা মেনে জীবনযাপনের। আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)

আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথ ও মতে জীবন পরিচালনা করাই ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছেন, মানুষ তা থেকে বিরত থাকবে। নামাজ পড়বে। রোজা রাখবে। সামর্থ্যবান হলে জাকাত ও হজ আদায় করবে। প্রতিবেশী ও আত্মীয়ের হক আদায় করবে। সঠিকভাবে উত্তরাধিকার বণ্টন করবে। মানুষের কল্যাণে কাজ করবে। সুদ, ঘুষ, ব্যভিচার, খুন, ধোঁকা, প্রতারণা, জুলুম, নির্যাতন, মিথ্যা ও গিবত ইত্যাদি মন্দ কাজ থেকে বিরত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com