রবিবার, ০২:০১ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩ মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে

সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে আন্দোলন ব্যাহতের চেষ্টা করছে: ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে বিএনপির এক দফা আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করছে।’ শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক র‌্যালিতে তিনি এ মন্তব্য করেছেন।

বিএনপির আন্দোলনকে প্রভাবিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায় দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কেন এই রায় ঘোষণা করা হচ্ছে?’

ফখরুল বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পরপর দুটি নির্বাচনে কারচুপি করে দেশের নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করেছে।’

জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা অপরিহার্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এবার আর এরকম কোনো সুযোগ থাকবে না। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা অপরিহার্য। আজ সব দল একত্রিত হয়েছে।’

প্রশাসনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। দেশ ও জনগণের পাশে দাঁড়ান। অন্যায্য আদেশ জনগণ মেনে নেবে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান।’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আর বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com