শুক্রবার, ০৩:৩৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় বেড়েছে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১২৫ বার পঠিত

নির্বাচন কমিশনের কাছে গেল বছরের আয় এবং ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার (৩০ জুলাই) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে এই হিসাব জমা দেন।

রিজভী জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। এ সময়ে দলটির মোট ব্যয় হয়েছে তিন কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। গত বছর বিএনপির উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

আগের বছরের তুলনায় ২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় দুটিই বেড়েছে। গত বছর বিএনপি আয়-ব্যয়ের যে হিসাব দিয়েছিল, তাতে ২০২১ সালে দলটির আয় হয়েছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।

আয়ের বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকে এফডিআরের বিপরীতে সুদই দলের আয়ের উৎস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com