সোমবার, ০১:৪৭ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সোমবারের সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৩০ বার পঠিত

আওয়ামী লীগ সোমবার শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশের কর্মসূচি ঘোষণার পর গত রাতে আওয়ামী লীগ ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল।

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ করার কথা বলা হয়েছিল।

সোমবারের সেই সমাবেশ স্থগিত করার কথা আজ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে দলটি আজ রোববার সারা দেশে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে।

গতকাল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় পাঁচটি প্রবেশমুখে সংঘর্ষ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ বিক্ষোভ কর্মসূচি নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com