সোমবার, ১১:১৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি অবাস্তব নয়: চরমোনাই পির

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১২২ বার পঠিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি অবাস্তব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পির সাহেব চরমোনাই)। তিনি বলেছেন, ‘আমাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এই দাবি অবাস্তব নয়। অতীতে এই দাবিতে আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে।’

রাজধানীর পুরানা পল্টনের হাউজ বিল্ডিং চত্বরে শুক্রবার সকালে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম বলেন, ‘বর্তমান সমাজের যুবকরা ভোটার হওয়ার পরে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাকস্বাধীনতা হরণের পর সংবিধানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকে আজ আমি অবৈধ ঘোষণা করলাম।’

তিনি বলেন, ‘যারা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনে আছে তাদের আমি অভিনন্দন জানাই। একইসঙ্গে যারা এখনো মানুষের ভোটাধিকারের জন্য মাঠে নামছেন না তাদের মাঠে নামতে আহ্বান জানাই। আমরা সবাই যদি একযোগে আন্দোলনে নামতে পারি তবে জালিমদের পতন অবশ্যম্ভাবী।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘বর্তমান সরকারের পক্ষে কোনো ভালো মানুষ নেই। কোনো জালেম অতীতে সফল হয়নি ভবিষ্যতেও সফল হবে না।’ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবকদের সুশৃঙ্খলভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘দেশের মানুষ ফুঁসে উঠলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকার শুরুতেই আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ওপর আঘাত করেছে, তাদের আর সময় দেয়া যায় না।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জনগণের মুক্তির জন্য পির সাহেব চরমোনাইর নেতৃত্বে আমরা আন্দোলন করব।’

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com