মঙ্গলবার, ০৮:৩৩ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৫ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছেন। এ খবর শুনে দেড় ঘণ্টা কুয়াকাটা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেন।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানান, রোববার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্রী কানিজ ফাতিমা। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থী বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

এ খবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে নিরাপদ সড়ক, অপরাধীর বিচার এবং ফুটওভার ব্রিজ (পদচারী সেতু) নির্মাণ ও স্পিড ব্রেকারের (গতি নিরোধক) দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এতে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা তাঁদের দাবিসংবলিত পোস্টার প্রদর্শন ও বিভিন্ন স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আহত শিক্ষার্থীর যথাযথ চিকিৎসা এবং শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আশ্বাস দেন। তাঁর আশ্বাস পেয়ে বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com