রবিবার, ০১:৪৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩ মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে

দ্বিতীয় দিনের মতো মিছিলে মিছিলে রাজপথে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ পদযাত্রাকরছে বিএনপি। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া এ পদযাত্রা কর্মসূচিতে নেতা–কর্মীদের ঢল নেমেছে। 

বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছেছেন নেতারা। ইতিমধ্যে বিমানবন্দর সড়কলোকে–লোকারণ্য। নেতা–কর্মীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা।

আবদুল্লাহপুর থেকে বেলা ১১টার দিকে এ পদযাত্রা শুরু হয়। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গিয়ে পদযাত্রা শেষ হবে।

এর আগে, সকাল থেকেই পদযাত্রায় অংশ নিতে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে জড়ো হতে থাকেন নেতা–কর্মীরা।তারা মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জানা গেছে, আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়েযাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে পদযাত্রাটি।

গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। এ দিন সমমনা রাজনৈতিকদলগুলো ঢাকায় পদযাত্রা করে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com