সোমবার, ১০:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সোনারগাঁও টেক্সটাইল অস্তিত্ব সংকটে সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন তরুণকে দলে ভেড়াল চেলসি দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

সরকারের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি: নুর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১১৬ বার পঠিত

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে এক দফা দাবিতে গণপদযাত্রা করছে গণ অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৩ টায় রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা শুরু করে। এই পদযাত্রায় নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।’

পদযাত্রাটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজারে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা বাধ্য হয়ে গণপদযাত্রা সমাপ্তি ঘোষণা করে।

নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা শুরুর পূর্বে এক বক্তব্যে দলটির নবনির্বাচিত সভাপতি নুরুল হক নূর বলেন, ‘সরকারের গোয়েন্দা সংস্থার শর্ত না মানায় নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন দেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করে বলেন, ভুঁইফোড় দালাল রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সরকারের বানানো পুতুল। সরকার যা বলে নির্বাচন কমিশন সেই হিসেবে কাজ করে। গণঅধিকার পরিষদকে বিনষ্ট করতে সরকার নানা কৌশল নিয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। দলীয় কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এটা একটি ষড়যন্ত্রমূলক কাজের অংশ।’ এ সময় সরকারের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি বলে মন্তব্য করেন।

আগামী ২৫ জুলাই আবারও নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নুর। এসময় নির্বাচন কমিশনারকে পদত্যাগে বাধ্য করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়অ হয়। এদিন ঢাকাসহ সারাদেশের নেতা-কর্মীদের নির্বাচন ভবনের অভিমুখে গণপদযাত্রা ও ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com