সোমবার, ১০:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সোনারগাঁও টেক্সটাইল অস্তিত্ব সংকটে সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন তরুণকে দলে ভেড়াল চেলসি দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১১৮ বার পঠিত

রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ৩টা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশ শুরু হয়। এই সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে দলে দলে সমাবেশে যোগ দেন তারা।

আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে দলটির অনেক জ্যেষ্ঠ নেতা অংশ নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন সমাবেশে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি এবং সঞ্চালনা করছেন উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com