সোমবার, ০৮:৫১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। এই সফরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে তারা।

এরই মধ্যে বিএনপির সঙ্গে আগামী ১৫ জুলাই বৈঠক করবে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। সোমবার বিএনপি দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

একই দিন জাতীয় পার্টি (জাপা) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে বৈঠক করবে।

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস কার্যালয়ে বিকেল চারটা থেকে ৫টা পর্যন্ত করবে বিএনপির সঙ্গে। পরে পৃথকভাবে জাতীয় পার্টি ও এবি পার্টির সঙ্গে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

ইসির আমন্ত্রণে নির্বাচন অনুসন্ধানী ইইউর এই দল ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের বর্তমান সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে বৈঠক করবেন। তাদের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতেই নির্ধারণ হবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়, ইইউর মিশনের মূল কাজ হবে নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশ, পর্যবেক্ষকদের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট এবং নিরাপত্তা ব্যবস্থাকে মূল্যায়ন করা।

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন সরকারকে তাগিদ দিয়ে আসছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। যদিও তখন বাজেট স্বল্পতার কথা বলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com