শুক্রবার, ০৩:০২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া গণমাধ্যমকে বলেন, ১২ জুলাই সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে চিঠি দিয়েছিলাম। আজ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের মৌখিক অনুমতি দিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা উনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে। ডিএমপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা আশাবাদী আমাদের সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।’

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা একটি সমাবেশ করবো, এটি একটি রাজনৈতিক প্রোগ্রাম। আপনারা জানেন আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমাবেশ হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com