মঙ্গলবার, ০৯:৪০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১৯ বার পঠিত

বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমি কারও খাই না। কেউ এসে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করুক, এগুলো আমরা মেনে নেব না।’

শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রশ্নে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, আমেরিকায় কেউ সংলাপ করে? যুক্তরাজ্যে করে? যুক্তরাষ্ট্রে কেউ নির্বাচনের আগে পদত্যাগ করে? এগুলো অবন্তার জিনিস। দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়ক আছে? পাকিস্তান কিছু দিনের জন্য করেছিল।

বিএনপিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপ কার সঙ্গে করব? সন্ত্রাসীর সঙ্গে কথা বলব না। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় কোনো সংলাপ ভালো অর্জন হয়েছে কী জানা নেই। আমাদের দেশে একটা নেতিবাচক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, নির্বাচনে বিদেশিদের ডেকে এনে দেখানো। ভবিষ্যতে এ ধরনের অপসংস্কৃতির চর্চা বন্ধ করতে হবে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com