বুধবার, ০৮:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশাল নগরীতে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান অভিযুক্ত মামুন ঢাকা থেকে আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৪১ বার পঠিত

নগরীতে পূর্ব শত্রুতার জেরে গত ৩-৭-২০২৩ খ্রিঃ রাত আনুমানিক ১১ ঘটিকায় বরিশাল মহানগরীর কোতয়ালী ম‌ডেল থানাধীন জিলা স্কুল এর পিছ‌নের গেটে মোঃ রেদওয়ান আহ‌ম্মেদ (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে বামহাত বিচ্ছিন্ন করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনা শোনার সাথে সাথে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার পূর্বক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় ভিকটিম রেদোয়ানের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে অভিযুক্ত মোঃ জুনা‌য়েদ আল মামুন (৩০), পিতা সামছুল হক, সাং মাহমু‌দিয়া মাদ্রাসা গ‌লি, ৪নং ওয়ার্ড, থানা কাউ‌নিয়াসহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক টিম ডিএম‌পির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান

অভিযুক্ত মোঃ জুনা‌য়েদ আল মামুন কে ০৬-৭-২০২৩ খ্রিঃ গ্রেফতার করে। উল্লেখ্য যে, তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত অপর এক ব্যক্তি তানভীর ইসলাম নবীনকে গ্রেফতার করে। তাৎক্ষণিক এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সুত্রঃ BMP

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com