বৃহস্পতিবার, ০৭:২৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে পানিতে ডুবে শিশু-যুবকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

বরিশালের মুলাদীর পৃথক স্থানে বুধবার (৫ জুলাই) পুকুরে ডুবে শিশু এবং নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলো মুলাদী উপজেলার রামচর গ্রামের কায়েজ খলিফার ছেলে আল আমিন (৪) ও ঢাকার শ্যামপুর ফরিদাবাদ এলাকার মৃত ইদ্রিস মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা (১৮)।

পরিবারের বরাতে মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু হাসিন প্রতিবেশি অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। কিছু সময় পর হাসিনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে স্বজনরা। পরে তাকে পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

কাজীরহাট থানার এসআই বেল্লাল হোসেন জানান, যুবক ইব্রাহিম মোল্লা মেহেন্দিগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসেন। বুধবার দুপুর ১২টার দিকে মা-মামা-খালা ও বোনদের সঙ্গে লতা নদীতে গোসল করতে যায়। সাতার না জানায় নদীর স্রোতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিয়ে আসে। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com