বুধবার, ০৭:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে, অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় রাজধানীর পুরো কর্মচাঞ্চল্য ফিরে পেতে কিছুটা সময় লাগবে।

রোববার (২ জুলাই) ভোর থেকেই রাজধানীর বাস, লঞ্চ ও রেল স্টেশনগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়ে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফুটার আগেই বাসটার্মিনালগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে। লঞ্চ ও ট্রেনেও যাত্রীচাপ ছিল তুলনামূলক বেশি। সকাল থেকে সিডিউল অনুযায়ীই রাজধানীতে প্রবেশ করেছে ট্রেন।

রাজধানী ফেরা মানুষজন বলছেন, ঈদের ছুটি শেষে আজ থেকে অফিস-আদালত খুলেছে। তাই জীবীকার তাগিদে রাজধানীতে ফিরতে হয়েছে। ঢাকায় ফিরতে তেমন কোনো ভোগান্তি হয়নি।

রাজশাহী থেকে আসা ব্যাংক কর্মকর্তা তোফায়েল আহমেদ বলছেন, আজ থেকে ব্যাংক খোলা। তাই ভোরেই ঢাকায় ফিরতে হয়েছে। ছেলে-মেয়েদের স্কুল বন্ধ থাকায় পরিবারের কেউ আসেনি। তারা আগামী সপ্তাহে আসবে।

নোয়াখালী থেকে আসা ফয়সাল বলছেন, পরিবার নিয়ে ঈদ করতে নেয়াখালি শশুর বাড়িতে গিয়েছিলাম। ঈদের ছুটির সঙ্গে একদিন বাড়তি ছুটি নিয়েছিলাম। আগামাীকাল (সোমবার) থেকে অফিস করব। তবে, ভোগান্তি এড়াতে একদিন আগেই চলে এসেছি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন শুধু ঢাকা ছাড়ার যাত্রীর চাপ ছিল। ফেরার পথে গাড়িগুলো একরকম খালি আসতো। এখন যাওয়া ও আসায় বেশ ভালো যাত্রী আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com