বৃহস্পতিবার, ০৬:২৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে সাদিক আবদুল্লাহর মহড়া, ছিলেন না নতুন মেয়র

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

আড়াই মাসের বেশি সময় পর বরিশালে ফিরে বড়সড় মহড়া দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদায়ীমেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে তাঁর নেতৃত্বে নগরে আনন্দশোভাযাত্রা বের করা হয়। তবে ওই শোভাযাত্রায় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ তাঁর অনুসারী নেতাকর্মীদেরদেখা যায়নি।

বিকেল সাড়ে চারটায় নগরের সদর রোডে সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চে বেলুন পায়রা উড়িয়েশোভাযাত্রার উদ্বোধন করেন সাদিক আবদুল্লাহ তাঁর সমর্থক জেলা মহানগর আওয়ামী লীগের নেতারা। তবে সেখানেখায়ের আবদুল্লাহর অনুসারী নেতারা উপস্থিত ছিলেন না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে সাদিক আবদুল্লাহর বন্দনায়রচিত গান বাজানো হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাদিক আবদুল্লাহ আজ অনুষ্ঠানে কোনো বক্তব্য দেননি। তবে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়র থাকতে হবে, এমন কোনো কথা নেই। আমার চাচা মেয়র, মানে আমিমেয়র। আমি আগেও জনগণের সঙ্গে ছিলাম, এখনো থাকব।

এর আগে গতকাল রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদিক আবদুল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছিল, আমি যেনঢাকায় থেকে নির্বাচন পরিচালনা করি। সেই অনুযায়ী আমি আমার নেতাকর্মীদের সংগঠিত করে নির্বাচন পরিচালনা করেছি।এর ফলে নৌকা বিজয়ী হয়েছে।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ১৪ নভেম্বর পর্যন্ত মেয়র পদে আছি। আমারসৌভাগ্য যে আমি আমার চাচার হাতে দায়িত্ব হস্তান্তর করব। এরপর আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকরব।

চাচার সঙ্গে অভিমান বা বিরোধের বিষয়ে সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমি বা আমার চাচা কি এটা আপনাদের বলেছি? যদিথাকেও তাহলে সেটা পারিবারিক বিষয়, মিডিয়ায় আসবে কেন? যদি ধরনের কিছু থাকে, তাহলে আমার বাবা আছেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। কাটতি বাড়িয়ে ব্যবসার জন্য মিডিয়া এসব প্রচার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com