শুক্রবার, ০৫:৫২ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বরিশালে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ শাহাজাদা হিরা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

আজ ১৬ জুন শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন, প্রোগ্রামার মোঃ আতিকুল রহমান, সহকারী প্রোগ্রামার সৈয়দ শওকত হোসেন রাজিব, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ প্রমূখ। বরিশাল জেলায় ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতা এবারেও মেলায় বরিশাল জেলার ১০টি উপজেলা হতে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে মেধাস্থান অধিকারীগণ এবং জেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাস্থান অধিকারীগণ অংশগ্রহণ করবে।

শুরুতে অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল। পরে তার মেলার স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অতিথিরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টার দিকে

ইন্টারনেটের আসক্তি ও শিশু বিকাশের উপর এর নেতিবাচক প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র, সিনিয়র গ্রুপে ৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com