শুক্রবার, ০২:২৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আওয়ামী লীগের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ : রিজভী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের মনে বিভীষিকা বিস্তার লাভ করেছে। শেখ হাসিনার উন্নয়নের ইন্দ্রজালে কোনো কাজ হচ্ছে না দেখে এখন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার একগুঁয়েমির কারণেই রাজনীতির ময়দান স্থিতিশীল, নিরাপদ, শান্ত হয়ে উঠছে না।

আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান দেশের দুঃশাসন ও অগণতান্ত্রিক সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণের চাপ ও অন্যান্য গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াবেন না বলে বলেছে আওয়ামী শাসকগোষ্ঠী। অবৈধ লুটের মালের প্রতি লালসা লুটেরারা কখনোই ত্যাগ করতে পারে না। অক্লেশে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন ক্ষমতাসীনরা। তাই অবৈধ ক্ষমতার প্রতি গণতান্ত্রিক শক্তির যেকোনো চাপেই তাদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ দেখা যায়।

এ সময়ে রুহুল কবির রিজভী কুমিল্লায় যুবদলের মিছিলের ওপর হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তাদের পরিচয় তুলে ধরে বলেন, গত ৯ জুন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে কুমিল্লা জেলা যুবদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আটকে দেয়। নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময়ে অতর্কিত হামলা করে যুবদলের নেতাকর্মীসহ পথচারীদেরও বেধড়ক মারপিট করে আহত করে।

কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে রিজভী বলেন, উল্টো যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা করে। যার প্রমাণ ভিডিওর মধ্যে সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আবদুর রহিম, আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com