বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক মো: চয়ন কারিকরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। মৃতের পারিবারিক সূত্র জানায়, ওই উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত মো: মকবুল কারিকরের ছেলে চয়ন একই গ্রামের মো: জুয়েল হাজির নির্মাণাধীন ভবনে কাজ করে।

সকাল ১১টায় দিকে বৈদ্যুতিক মটারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। উদ্ধার করে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। উজিরপুর থানা পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com