বৃহস্পতিবার, ০৩:৫৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বরিশালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন তথা রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের মাত্রা ও কার্যকরিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার বেলা ১১টার দিকে উন্নয়ন সংস্থা রূপান্তর’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মো. সোহেল মারুফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন ও নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা।

এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও নারী নেত্রীরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পটি নারীর ক্ষমতায়নে বরিশাল জেলায় বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com