রবিবার, ০১:২৬ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩ মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে

বরিশাল সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে

শামীম লাবুঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

আর মাত্র একদিন পরেই ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনী প্রচারণার শেষ আজ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, শনিবার (১০ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

আজ শেষ দিন ভোর থেকেই নির্বাচনের মাঠ প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। রাত ১২ টার পর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে কিংবা আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের রির্টানিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও ভোট কেন্দ্রের সব কার্যক্রম আগামীকালের ভেতর সম্পন্ন করা হবে। সোমবার ১২ জুন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com