মঙ্গলবার, ০৮:৩৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতে পাচারের সময় ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

staff reporter
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১২৭ বার পঠিত

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল পোর্ট থানার খলশী সীমান্ত থেকে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ মে) দুপুরে খলশী বাজার থেকে পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে মিকাইল হোসেনকে (৩০) স্বর্ণের বারসহ আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য জানান। জব্দকৃত সোনার মূল্য ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা বলে জানান তিনি।

হাসান জামিল জানান, সীমান্তের খলশী বাজার এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পেরে ৪৯ ও ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ দুটি টহল দল সীমান্তের খলশী বাজার এলাকায় অভিযান চালায়। পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দলের বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ১৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৮২৯ গ্রাম এবং সিজার মূল্য ২ কোটি ৮২ লাখ টাকা ৯০ হাজার টাকা।

তিনি আরো জানান, আটক মিকাইলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনা যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com