মঙ্গলবার, ০৮:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জালভর্তি বস্তা থেকে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ

staff reporter
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জাল ভর্তি বস্তা থেকে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ তারিখ রাত আনুমানিক ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জালিয়াপাড়া ঝাউবন হতে একটি বস্তা কাধে এক ব্যাক্তিকে বেড়িবাঁধে উঠতে দেখা যায়।

ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে লোকটি বেড়িবাঁধ এর পাশে বস্তাটি ফেলে দৌঁড়ে ঝাউবনের দিকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তাভর্তি কারেন্ট জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।

 

 

তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com