মঙ্গলবার, ০৮:৪৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বনানীতে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

staff reporter
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

রাজধানীর বনানী পুলিশ চেকপোস্টে আশরাফুজ্জামান রনি (২২) নাম এক পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনির বাড়ি ধামরাই বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি দায়িত্ব পালন করতে আসেন। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করেন তিনি। অন্য পুলিশ সদস্যরা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

রনির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com