বুধবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র সীমান্ত সম্মেলন শুরু

staff reporter
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১১৯ বার পঠিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ের ০২ দিনব্যাপী (২৪-২৫ মে ২০২৩) সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক আজ ২৪ মে ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে।
বিজিবি’র কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, বিজিবিএম, এএফডব্লিউসি, পিএসসি (Brigadier General Nazm-Us-Sakib, BGBM, afwc, psc)-এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। অপরদিকে, মায়ানমার বর্ডার গার্ড পুলিশের Police Brigadier General Htet Lwin, কমান্ডার, নম্বর (১) এর নেতৃত্বে ১৬ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে- মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্ত:রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, সম্মেলনে অংশগ্রহণের নিমিত্তে মায়ানমার প্রতিনিধিদল আজ সকালে নৌপথে শাহপরীরদ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফে আসে। মায়ানমার প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছালে বিজিবি’র পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এসময় বিজিবি’র একটি সুসজ্জিত দল মায়ানমার প্রতিনিধিদলের প্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
আগামী ২৫ মে ২০২৩ তারিখে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ঐদিন বিকেলে মায়ানমার প্রতিনিধিদল দেশে প্রত্যাবর্তন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com