সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ মিছিলে পিস্তল হাতে এমপি : ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। ওই মিছিলে প্রকাশে পিস্তল হাতে দেখা যায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে। ওই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।

পিস্তল হাতে নিয়ে মোস্তাফিজুর রহমানের মিছিল করার ওই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এসপি এস এম শফিউল্লাহ বলেন, ‘রাতে একজন আমাকে ছবি পাঠিয়েছেন। আমি বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিএসবিকে (পুলিশের জেলা বিশেষ শাখা) নির্দেশ দিয়েছি। তার (মোস্তাফিজুর রহমান) অস্ত্র বৈধ কী অবৈধ, কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন, এসব বিষয় তদন্ত করে আমাকে জানাবে ডিএসবি। এরপর কী আইনানুগ ব্যবস্থা, তা বলা যাবে। আমি ঘটনার ভিডিও দেখিনি। ’

জানতে চাইলে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, ‘আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। পরে সব বলা যাবে।’

গতকাল প্রতিবাদী এই মিছিল ও সমাবেশের আয়োজক ছিল বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছিল। মিছিলের সামনে ছিলেন মোস্তাফিজুর রহমান। তার পেছনে ছিলেন ব্যানারসহ দলীয় নেতাকর্মীরা। মিছিল নিয়ে নেতাকর্মীরা বাঁশখালী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন। মিছিলের একটি ভিডিও ‘এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী’ নামের একটা ফেসবুক পেজে আপলোড করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com