বৃহস্পতিবার, ১১:১০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

 

সুইস রাষ্ট্রদূত তিন ইরানি বিক্ষোভকারীকে ফাঁসি দেয়ার বিরুদ্ধে টুইট করেছিলেন। তারই প্রেক্ষিতে তলব করা হয়েছে তাকে।

শুক্রবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত একটি টুইট করেছিলেন। তাতে বলা হয়েছিল, সম্প্রতি তিন বিক্ষোভকারীকে যেভাবে প্রাণদণ্ড দিয়েছে ইরান, তা মেনে নেয়া যায় না। প্রাণদণ্ড বন্ধ হওয়া উচিত। আর এতেই চটেছে ইরান।

তাদের বক্তব্য, বিচারপ্রক্রিয়া এবং শাস্তি ইরানের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে সুইস রাষ্ট্রদূতের মন্তব্য করার কোনো অধিকার নেই।

সুইস রাষ্ট্রদূতকে ডেকে ঠিক এই কথাটিই স্পষ্ট করে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস রাষ্ট্রদূতকে তলব করেছিল। রোববার রাষ্ট্রদূত দেখা করতে গেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু টুইটের বয়ান নয়, ইরানের যে পতাকা ব্যবহার করা হয়েছে ওই টুইটে, সেটিও ভুল। পুরনো সময়ের পতাকার ছবি ব্যবহার করেছে সুইস দূতাবাস।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com